বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১৭ ও ২৪ মে শনিবার ব্যাংক খোলা থাকবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক 08 মে 2025, 08:10 রাত 294 বার পঠিত
১৭ ও ২৪ মে শনিবার ব্যাংক খোলা থাকবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৭ ও ২৪ মে—দুইটি শনিবার, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সাধারণত সাপ্তাহিক ছুটি থাকলেও এদিনগুলোতে গ্রাহকেরা স্বাভাবিকভাবেই সব ধরনের লেনদেন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানিয়েছে, ঈদ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ছুটি শুরু হবে ৫ জুন এবং শেষ হবে ১৪ জুন। ছুটি দীর্ঘ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমের ভারসাম্য রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আজ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে।

গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শুরুর আগে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তের অংশ হিসেবে ব্যাংকও খোলা থাকবে বলে জানানো হয়।