বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

১৪ দলের বৈঠকে হিরো আলম প্রসঙ্গ

online news portal 24 20 জুলাই 2023, 11:53 দুপুর 374 বার পঠিত
১৪ দলের বৈঠকে হিরো আলম প্রসঙ্গ

১৪ দলের বৈঠকে হিরো আলম প্রসঙ্গ

সম্প্রতি বহুল আলোচিত  হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ উঠে এসেছে   আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে । বৈঠকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  তার ওপর হামলায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অসাংবিধানিক ষড়যন্ত্রের সঙ্গে ১৪ দলীয় জোট কখনো আপস করবে না বলেও সিদ্ধান্ত হয়।
 
গণ আজাদী লীগের সভাপতি এসকে শিকদার বলেন, ‘বৈঠকে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারধর (হিরো আলম) করার বিষয়টি নিয়ে কথা হয়। সভায় উপস্থিত সবাই বলেছেন যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’

হিরো আলম নিয়ে কী কথা হয়েছে? জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, ‘হিরো আলমকে মারধর করার বিষয় নিয়ে ১৪ দলীয় জোটের বৈঠকে কথা হয়েছে। সবাই বলেছেন নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তো নয়ই, তাকে কেন মারধর করতে হবে। এর সঙ্গে কারা জড়িত খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রীও বলেছেন নিজের দলের কেউ থাকলেও আইনের আওতায় আনবেন।’

বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ বলেন, ‘হিরো আলমকে কারা হিরো বানাচ্ছে, এটা দেখতে হবে। কারা আক্রমণ করেছে সেটা নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি এটা কোনোভাবেই ঠিক হয়নি, যারা মারধর করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দলের কেউ জড়িত থাকলেও শাস্তির আওতায় আনা হবে।’


জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, শিরীন আখতার সহ অনেকেই ।