বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১১টি উপজেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন

অনলাইন নিউজ পোর্টাল 24 আগস্ট 2020, 09:24 রাত 107 বার পঠিত
১১টি উপজেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন

আরো ১১টি উপজেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। 

জানা গেছে, দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের। এরই ধারাবাহিকতায় দেশের ১২টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন শুরু হয়। এরমধ্যে রাজশাহী ও নাটোরে এ আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শেষ হয়েছে। 

এবার আরো ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি পরিকল্পনা কমিশনে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ বিষয়ক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা।