বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল 22 নভেম্বর 2021, 08:10 সকাল 256 বার পঠিত
১১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানীতে এডিস মশার দাপট দমাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। এই মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১০ জন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৫ জন।