১ কোটি ১০ লাখ লিটার তেল কিনবে সরকার
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 ফেব্রুয়ারি 2023, 08:02 রাত
•
260 বার পঠিত
সরকার : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এতে খরচ হবে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে
আজ বুধবার (১ ফেব্রুয়ারি)।
এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শাম্মী ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্লোবাল করপোরেশনের কাছ থেকে এই তেল কেনা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই সয়াবিন তেলা কেনা হবে।