শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি

মোহাম্মদ খাইরুল আমিন 30 সেপ্টেম্বর 2025, 05:05 বিকাল 162 বার পঠিত
যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ব্যবস্থার অধীনে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১২০ জন ইরানি চলতি সপ্তাহে দেশে ফিরবেন। ইরান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক কর্মকর্তা হোসেইন নৌশাবাদী তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, ‘পরবর্তী  কয়েকদিনের মধ্যে ১২০ জনকে দেশে ফেরত পাঠানো হবে।’ 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ ইরানিকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসন পরিষেবা। 

এদের অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।