বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

যেভাবে প্রটেক্ট করবেন ফেসবুক আইডি

অনলাইন নিউজ পোর্টাল 16 অক্টোবর 2021, 07:05 বিকাল 384 বার পঠিত
যেভাবে প্রটেক্ট করবেন ফেসবুক আইডি

নতুন ফিচার এনেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এটির নাম দেওয়া হয়েছে ‘ফেসবুক প্রটেক্ট’। ২৮ অক্টোবরের মধ্যে এই ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে।
এই ফিচার ব্যবহার করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-

১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।

২. সেটিংস অপশনে যান।

৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।

৪. সিকিউরিটি অ্যান্ড লগইনে আপনি প্রথমেই দেখতে পাবেন ‘ফেসবুক প্রটেক্ট’ অপশন।

৫. ‘ফেসবুক প্রটেক্ট’-এ প্রবেশ করলেই পরবর্তী নির্দেশনা মোতাবেক অন করা যাবে। যাদের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু নেই, তাদের সেটাও চালু করতে হবে।