বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিশু

উখিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 17 ডিসেম্বর 2025, 08:33 রাত 181 বার পঠিত
উখিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ আরিফ উল্লাহ নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিশু আরিফ গয়ালমারা চাচার বাড়ি থেকে শফিউল্লাহ কাটাস্থ বাড়িতে ফেরার পথে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির সিমেন্ট বোঝাই শাহ সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।