মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কে আতশবাজি কারখানায় বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুলাই 2020, 09:13 রাত • 693 বার পঠিত
তুরস্কে আতশবাজি কারখানায় বিস্ফোরণ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৭৪ জন।
শুক্রবার সাকারিয়া প্রদেশের হেন্দেক জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে কারখানাটিতে থাকা বিস্ফোরক দ্রব্যাদি কোনো ভাবে আগুনের সংস্পর্শে আসায় এ দুর্ঘটনাটি ঘটেছে।