শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

মোহাম্মদ খাইরুল আমিন 09 আগস্ট 2022, 09:43 সকাল 243 বার পঠিত
ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ট্রাম্প এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, , ফ্লোরিডায় তার বাড়িতে তদন্ত সংস্থা এফবিআই তল্লাশি চালাচ্ছে। ফ্লোরিডার পাম বিচে তার ‌‘মার-অ্যা-লাগো’ বাড়ি এফবিআইয়ের দখলে। খবর বিবিসির।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার ফ্লোরিডায় 'তল্লাশির' সময় ট্রাম্প নিউইয়র্কে 'ট্রাম্প টাওয়ার'-এ ছিলেন।

এদিকে সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে পারেন এমন ঘটনার তদন্তে এফবিআইয়ের সদস্যরা 'সার্চ ওয়ারেন্ট' নিয়ে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গেছেন।