বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

তিন মাস পর দেশে করোনায় একদিনে ৩ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 25 জুন 2022, 05:54 বিকাল 593 বার পঠিত
তিন মাস পর দেশে করোনায় একদিনে ৩ মৃত্যু

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কতোটা বাড়ছে তা রোজকার শনাক্ত দেখে বোঝা যাচ্ছে। এর সঙ্গে গত ২৪ ঘণ্টায় একাধিক মৃত্যু যোগ হলো। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আর এই সময়ে রোগীর সংখ্যা কিছুটা কমলেও শনাক্তের হার ১৫ শতাংশের বেশি হয়ে গেছে। নতুন রোগী পাওয়া গেছে ১২৮০ জন। 

মৃত্যুর হার কমে গিয়েছিল অনেক। টানা একমাস মৃত্যু হয়নি করোনায়। এরপর আবার টানা ২০ দিন ছিল মৃত্যুহীন। কিন্তু এবার একসঙ্গে তিনজনের মৃত্যুর খবর নতুন করে শঙ্কার কারণ হলো। গেল তিন মাসের মধ্যে করোনায় একদিনে অন্তত তিনজেনের মৃত্যু হয়নি যা হলো গত ২৪ ঘণ্টায়। আর শনাক্তের হার গত ১২ ফেব্রুয়ারি কেবল গত একদিনের চেয়ে বেশি ছিল।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে সারাদেশে। তাতে ১২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার ১৬৮৫ জনের সংক্রমিত হওয়ার খবর মিলেছিল। 

নতুনদের নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন হলো। এর মধ্যে ২৯ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ২০ মার্চ একদিনে তিনজনের মৃত্যু হয়েছিল। 

গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ০৭ শতাংশ। গত ১২ ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ।

গত একদিনে আরো ১০২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন সেরে উঠলেন।