শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তিন দেশের পর এবার পাকিস্তানে ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল 14 ফেব্রুয়ারি 2021, 11:39 দুপুর 332 বার পঠিত
তিন দেশের পর এবার পাকিস্তানে ভূমিকম্প

তাজিকিস্তান, ভারত ও জাপানের পর এবার পাকিস্তানেও ভূমিকম্প হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, বালুচিস্তান, কাশ্মীর ও গিলগিট-বালটিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে করাচিভিত্তিক ডন। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের পর আফটার শক আঘাত হানতে পারে। একইদিনে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

অপরদিকে জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার বিকেলে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভির। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। 

তাজিকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১০টা ৩১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির মুরঘাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির মুরঘাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাঞ্জাবের অমৃতসার। ভারতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লিসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় টানা কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়।