শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী আটক

মোহাম্মদ খাইরুল আমিন 04 জানুয়ারী 2022, 01:50 দুপুর 228 বার পঠিত
টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী আটক

শরণার্থী রোহিঙ্গাদের বিশাল অংশ বাস করে কক্সবাজারের টেকনাফে। সোমবার রাতে সেখানকার ক্যাম্পে অভিযান চালিয়ে এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাল মোহাম্মদ প্রকাশ সলিম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের ৯০৩নং শেডের, ৫নং ঘরের জকোরিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ডর ক্যাম্পে অভিযান চালানো হয়। ঐ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারী লাল মোহাম্মদ প্রকাশ সলিম। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।