তাপপ্রবাহের সাথে আশংকা কালবৈশাখীর
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 01:31 দুপুর
•
110 বার পঠিত
দেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।