বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে করোনায় আজ ৫ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 09 জুলাই 2021, 03:05 দুপুর 902 বার পঠিত
টাঙ্গাইলে করোনায় আজ ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছে আরোও ২৯০ জন। 

সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন জানান, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছে। এছাড়াও উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। আর ৭১৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৪৪ %। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৫০ জন।