বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 10 আগস্ট 2022, 02:17 দুপুর 346 বার পঠিত
শ্যামপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

ঢাকা রাজধানীর শ্যামপুরে গেন্ডারিয়া কাঁচাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায়  ১ বৃদ্ধ নিহত হয়েছে।

নিহতের নাম হাজী আব্দুল মান্নান শেখ (৭৫), গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ডহরি নৌপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওহাব আলী শেখ। বর্তমানে গেন্ডারিয়া কাঁচাবাজার সংলগ্ন বড় মসজিদ এলাকায় থাকতেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গেন্ডারিয়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মান্নান শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 এ ঘটনায় ট্রাকটি জব্দ করে শ্যামপুর থানায় নিয়ে আসা হয়েছে।