শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্যামলীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ কিশোরীর

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2026, 08:04 সকাল • 2 বার পঠিত
শ্যামলীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ কিশোরীর

ছুটির দিনে ঢাকার শ্যামলী এলাকায় দ্রুতগামী ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে দুই কিশোরী।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড়ের ফুটব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার এসআই মো. জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুজনই একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। তখন দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুজনের বয়স ১৮ বছরের নিচে। আমরা দুজনের কারোরই পরিচয় নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

“একজন জীবিত অবস্থায় তার নাম বলে গেছে—মুক্তা। তাদের পরিচিয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি ভোরবেলা হওয়ায় যে ট্রাকটি চাপা দিয়েছে সেটি আটক করা যায়নি।”

নাম না জানা কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। আর মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে সেখানে তার মৃত্যু হয়। তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।