স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড
স্ত্রী আর তার প্রেমিকের হাতে খুন হয়েছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে মনিরুল হক নামের এক ব্যক্তি। তাকে হত্যার দায়ে তার স্ত্রী ও সেই প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই মামলার এ ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নিহত মনিরুল হকের স্ত্রী মুক্তি খাতুন (২২) ও সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন (২৩)।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক ওই্ দুজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৯ সালের ৩ জুন বিয়ের দুই মাস পর মুক্তি তার স্বামী মনিরুলের সঙ্গে দাদার বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতে খাবারের পর একই ঘরে ঘুমান তারা।
মুক্তি তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন।
ঘরের দরজা রেখেছিলেন খোলা। পরিকল্পনা অনুযায়ী রাতে তুষার ঘরে আসে। তারপর তারা দুজন মনিরুলকে শ্বাসরোধ করে হত্যা করে।
মনিরুলের বাবা জেলহক প্রামাণিক এই ঘটনার পর বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।