বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

মোহাম্মদ খাইরুল আমিন 19 ফেব্রুয়ারি 2025, 08:59 রাত 149 বার পঠিত
স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এসব হিসাবে মোট ২ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১১৬ টাকা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অর্জন করেছেন এবং ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা রেখে ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ গোপন, হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তদন্তে আরও জানা যায়, দুদকের মামলা দায়েরের পর আসামিরা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করছিলেন। তাই অবৈধ সম্পদ বেহাত হওয়ার আশঙ্কায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৪ ও ১৭ ধারার ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে এসব হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

আদালত বিষয়টি বিবেচনা করে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং আসামিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর বা মালিকানা বদল নিষিদ্ধ ঘোষণা করেন।