শর্ত মানলে তাৎক্ষণিক হামলা বন্ধ করবে রাশিয়া
পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্কবাণী উচ্চারণ করে রাশিয়া বলেছে, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যাবে। সোমবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেন।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ পরিষ্কার যে, রাশিয়া থেকে তেল আমদানিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বাজারের জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি কত হবে তা অনিশ্চিত তবে সেটি ৩০০ ডলার অথবা তার চেয়ে বেশি হতে পারে। আলেকজান্ডার নোভাক বলেন, যদি আপনারা রাশিয়া থেকে তেল কিনতে না চান- ঠিক আছে, এগিয়ে যান। আমরা এর জন্য প্রস্তুত আছি। আমরা জানি কিভাবে কী করতে হবে।
রুশ প্রধানমন্ত্রী আরো বলেন, কী হতে যাচ্ছে সে ব্যাপারে ইউরোপের রাজনীতিবিদদের সততার সাথে তাদের নাগরিক ও ব্যবসায়ীদের সতর্ক করা উচিত। ইউরোপের মোট চাহিদার শতকরা ৪০ ভাগ গ্যাস সরবরাহ করে রাশিয়া। যদি তার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তাহলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।