বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন

মোহাম্মদ খাইরুল আমিন 09 সেপ্টেম্বর 2022, 10:42 দুপুর 471 বার পঠিত
সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান গত বৃহস্পতিবার রাত ১০টায় মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এদিকে আকবর আলি খানের ভাই কবির উদ্দিন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে তিনি ঠাণ্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। তবে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

জানা যায় ,রাজধানীর এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমরা শঙ্কা করছি হাসপাতালে আসার পথেই তিনি মারা গেছেন। আমাদের এখানে শুধু তার মৃতদেহটাই এসেছে। আমরা তাকে জীবিত পাইনি।