সরকারের একযুগ পূর্তিতে দেশবাসীকে আ.লীগের অভিনন্দন
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জানুয়ারী 2021, 10:21 দুপুর
•
89 বার পঠিত
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা একযুগ পূর্তি আজ। এ উপলক্ষে দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। গত ১২ বছরে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ রূপকল্প-২০২১’ উপস্থাপন করেন।