বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকার` গণপরিবহন চালু করার চিন্তা করছে

অনলাইন নিউজ পোর্টাল 24 এপ্রিল 2021, 03:00 দুপুর 269 বার পঠিত
সরকার` গণপরিবহন চালু করার চিন্তা করছে

 জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তা-ভাবনা করছে। তবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে'।

ওবায়দুল কাদের বলেন, 'গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে'।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা হচ্ছে দেশের একটি রাজনৈতিক দল।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, প্রতিদিন বিরোধী দল সরকারের বিরুদ্ধে যা নয় তাই বলে, প্রধানমন্ত্রীকেও ছাড়ছে না অশ্লীল ভাষায় গালিগালাজ করতে, কিন্তু সেখানে কারো বিরুদ্ধে কি এসব বক্তব্যের জন্য হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে? তিনি বলেন, 'ডিজিটাল নিরাপত্তা জনগণকেই দিতে হবে, গুজব আর অপপ্রচার নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে'।