শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার তেল শেষ

মোহাম্মদ খাইরুল আমিন 17 মে 2022, 11:38 দুপুর 547 বার পঠিত
শ্রীলঙ্কার তেল শেষ

সঙ্কট চরমে শ্রীলঙ্কায়। এই পরিস্থিতে দেশবাসীর উদ্দেশে ভাষণে আরও সঙ্কটের বার্তা শোনালেন সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশে মজুত জ্বালানি শেষ এবং আমদানি করার জন্য হাতে ডলারও নেই। এই পরিস্থিতিতে কোন পথে সমস্যার সমাধান হবে তার রাস্তাও জানা নেই তাঁর।

সোমবার তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশে জ্বালানি তেলের মজুত শেষ। যেটুকু আছে তাতে আর মাত্র একদিন চলবে।’’ তিনি দেশবাসীর উদ্দেশে বার্তাতে আরও বলেন, আগামী দিনে সঙ্কট আরও তীব্র হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে।

বিক্রমাসিংহে জানান, জ্বালানি তেল ভর্তি তিনটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে কলম্বো বন্দরে। ডলার ছাড়া তারা তেল দিতে নারাজ। সরকারের হাতে ডলার না থাকায় সেগুলি থেকে তেল কেনাও যাচ্ছে না।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য  ধরার আবেদন জানিয়ে বলেন,‘‘ সত্যকে লুকানোর কোনও ইচ্ছা নেই আমার। জনগণকে মিথ্যা বলতে চাই না।’’