শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

মোহাম্মদ খাইরুল আমিন 22 জুলাই 2022, 02:37 দুপুর 453 বার পঠিত
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির দীর্ঘদিনের সাংসদ দিনেশ গুনাবর্ধনে শপথ নিয়েছে। এই খবর জানিয়েছে তার কার্যালয়।

আগের প্রধানমন্ত্রী ছিলেন রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গণ-বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পদত্যাগ করার পর রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি আগের দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। 

রনিল বিক্রমাসিংহেই দিনেশ গুনাবর্ধনেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ দিনেশ শপথ নেন। এই শপথ অনুষ্ঠান হয় কলম্বোর প্রধান বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযান ও ৯ জনকে আটকের কিছুক্ষণ পর। 

আজ শুক্রবার দিনের বাকি সময়ের কোনো সময়ে মন্ত্রিসভার বাকি সদস্যদেরও শপথ হবে বলে ধারণা করা হচ্ছে।