মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সরে দাড়ালেন বরিস জনসন

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুলাই 2022, 06:40 বিকাল • 419 বার পঠিত
সরে দাড়ালেন বরিস জনসন

দলের ভেতরে বিদ্রোহ, একের পর এক মন্ত্রী ও আইনপ্রণেতার পদত্যাগের মধ্যে অনিবার্য পরিণতি মেনে নিয়ে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে জনসন তার পদত্যাগের ভাষণে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

তবে কনজারভেটিভরা নতুন নেতা ঠিক করার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন। 

অক্টোবরে দলীয় সম্মেলনে দায়িত্ব নেওয়া নতুন নেতাই প্রধানমন্ত্রী পদে জনসনের স্থলাভিষিক্ত হবেন।