বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সপ্তম ধাপে ৩৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর

অনলাইন নিউজ পোর্টাল 25 নভেম্বর 2021, 06:51 বিকাল 294 বার পঠিত
সপ্তম ধাপে ৩৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম ধাপে ৩৭৯ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ‌১৮ হাজার ৪০৫ জন।

এর আগে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে ১২৬টি পরিবারের ২৫৭ জন এবং একইদিন বিকেল পৌনে ৫টার দিকে ৪২টি পরিবারের ১২২ জন রোহিঙ্গা কক্সবাজারের উড়িয়া থেকে বাসে চট্টগ্রাম পৌঁছায়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজ বিএনএস পেঙ্গুইন তাদের ভাসানচরে পৌঁছে দেয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।