শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবে সোমবার ঈদ

মোহাম্মদ খাইরুল আমিন 01 মে 2022, 10:57 দুপুর 824 বার পঠিত
সৌদি আরবে সোমবার ঈদ

সৌদি আরবে আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার (৩০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ কারণে চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

খালিজটাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। এ কারণে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

সংযুক্ত আরব আমিরাতও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।