শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিরাজগঞ্জে সেতু ধস

অনলাইন নিউজ পোর্টাল 04 সেপ্টেম্বর 2021, 10:16 দুপুর 254 বার পঠিত
সিরাজগঞ্জে সেতু ধস

দেশে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াল রূপ ধারণ করছে। হৈ হৈ করে বেড়েই চলছে জোয়ারের পানি। বন্যার পানির প্রবল চাপে যমুনা নদী বিধৌত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগরে দুটি সেতু ধসে গেছে।  
শুক্রবার (৩ সেপ্টেম্বর) যমুনা নদীর পশ্চিম পাড়ের ইউনিয়ন মনসুর নগরের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয় পাকা রাস্তার সেতু দুটি ধসে যায়। এ সময় রাস্তার বেশ কিছু অংশও ধসে গেছে।

মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, গত কয়েকদিন ধরেই পানির তীব্র চাপের কারণে মাজনাবাড়ী হাইস্কুল হয়ে সরিষাবাড়ী ও জামালপুর যাওয়ার এলজিইডির এই সড়কটির বেশ কিছু অংশ ভেঙে গেছে।

তিনি আরো জানান, শুক্রবার সকাল থেকে এ রাস্তার দুটি সেতুতে ধস দেখা দেয়। একপর্যায়ে একটি সেতু সম্পূর্ণরূপে ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপর সেতুটিও ধসে গেছে।