বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে ১দিনে সর্বোচ্চ ৯৯৬ করোনা রোগী শনাক্ত, ৯ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 01 আগস্ট 2021, 04:14 দুপুর 111 বার পঠিত
সিলেটে  ১দিনে সর্বোচ্চ ৯৯৬ করোনা রোগী শনাক্ত, ৯ জনের মৃত্যু

 সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ ৯৯৬ জন রোগী শনাক্ত হয়েছেন।  শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। একই সময়ে করোনায় সিলেটে ৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় ৯৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত ৩০ জুলাই ৮০২ জন শনাক্ত হয়েছিলেন, যা এখন পেছনে পড়ে গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলাতেই রয়েছেন ৩৯৯ জন। সুনামগঞ্জে ১০৬ জন, মৌলভীবাজারে ১৪০ জন ও হবিগঞ্জে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।
সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৫২ জনে। তন্মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১৩৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৭১১ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৫৫৯ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৮৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। বর্তমানে ৪০৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।