বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

মোহাম্মদ খাইরুল আমিন 17 জুন 2022, 11:48 দুপুর 301 বার পঠিত
সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

এই বছরে দ্বিতীয় দফায় সিলেট বন্যায় আক্রান্ত হয়েছে। গত কয়েকদিন ধরে পানি বাড়ছে। মানুষ পানিবন্দি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণে সিলেটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।  

আজ শুক্রবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বল হয়, অসামরিক প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী
মোতায়েন করা হয়েছে।

প্রচণ্ড বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেট জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। তাতে করে নদীর পানি বিভিন্ন বাড়িঘরে ঢুকছে। এই অবস্থায় মানুষ বিপদে পড়েছে। 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট নগরের ৮ থেকে ১০টি এলাকা পানিতে বিপদে পড়েছে। এছাড়া জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও সদর উপজেলার আনুমানিক ৫০০ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বেড়েছে। কিছু পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।