বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

অনলাইন নিউজ পোর্টাল 28 জুন 2021, 08:30 রাত 279 বার পঠিত
সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ -এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া।

সোমবার সেনাবাহিনী সদর দফতরে এ সাক্ষাত অনুষ্ঠান হয়।

সাক্ষাতকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সঙ্গে সাক্ষাত করার জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।

এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার -এর নেতৃত্বে দুই সদস্যের ভারতীয় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ জুন ঢাকায় আসেন। সফর শেষে দলটি আগামীকাল মঙ্গলবার ভারতে প্রত্যাবর্তন করবেন।