বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা

মোহাম্মদ খাইরুল আমিন 08 জুন 2022, 03:28 দুপুর 406 বার পঠিত
সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা দায়র করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। এই মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। কারো নাম আসেনি। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এই মামলাটি দায়ের হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। 

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কন্টেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টেইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। গত চারদিন ধরে অমানুষিক পরিশ্রম করে গেছেন কর্মীরা। 

এই দুর্ঘটনায় অন্তত আড়াইশত মানুষ আহত হয়েছেন। মারা গেছেন ৪৪ জন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন।  আহত হয়েছেন আরো কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

শনিবার লাগা আগুন আজ বুধবার দুপুরের দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।