বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীমান্তে যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

অনলাইন নিউজ পোর্টাল 30 জুন 2021, 08:37 সকাল 386 বার পঠিত
সীমান্তে যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি চালিয়ে বাংলাদেশি যুবক রিফাত হোসেনকে খুন করেছে।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিফাত হোসেনসহ ৮-১০ জনের গরু পারাপাকারী একটি দল শংলী নদী পার হয়ে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে রিফাত হোসেন গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।