বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীমান্তবর্তী অঞ্চলে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল 09 জুন 2021, 04:19 দুপুর 681 বার পঠিত
সীমান্তবর্তী অঞ্চলে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

দেশে বেড়েই চলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এরমধ্যে সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিয়েছে। খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন আর রাজশাহী বিভাগে ৮ জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। আইসিইউ'র চাহিদা বাড়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের করোনা পরীক্ষায় ১০৮ জন পজিটিভ। সংক্রমণের হার ৫৫ থেকে ৫৯ শতাংশে পৌঁছেছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন বলে জানান সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত।