সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রচলিত ভুল

শব্দের ভুল ব্যবহার: একজন সাহাবা/সাহাবাগণ

ড. মো: সাইফুল ইসলাম • 23 নভেম্বর 2026, 04:51 দুপুর • 4 বার পঠিত
শব্দের ভুল ব্যবহার: একজন সাহাবা/সাহাবাগণ

সাহাবী (صَحَابِيّ) আরবী শব্দ। যিনি মুমিন অবস্থায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকেই সাহাবী বলে। সাহাবী শব্দটি একবচন। এর বহুবচন হল, সাহাবা (صَحَابَة)।

বাংলাভাষাভাষী কিছু মানুষকে দেখা যায়, তারা একবচন (সাহাবী)-এর স্থানে বহুবচন (সাহাবা) শব্দটি ব্যবহার করেন। যেমন বলতে শোনা যায়, ‘একজন সাহাবা’। সঠিক হল, ‘একজন সাহাবী’। তেমনি কেউ কেউ বলে, ‘সাহাবাগণ’। অর্থাৎ বহুবচন শব্দে বাংলায় ‘গণ’ অব্যয় যোগ করে বহুবচন বানাতে চান। কিন্ত এটা ভুল। বহুবচন-এর জন্য ‘গণ’ অব্যয় যোগ করতে হয় একবচনের শেষে। অর্থাৎ বলতে হবে, ‘সাহাবীগণ’, ‘সাহাবাগণ’ বলা ভুল।

মোটকথা, ‘একজন সাহাবা’ বলা ভুল, বলতে হবে, ‘একজন সাহাবী’। তেমনি ‘সাহাবাগণ’ বলাও ভুল, বলতে হবে, ‘সাহাবীগণ’।

#মাসিক আলকাউসার #প্রচলিত ভুল