শায়েখে চরমোনাই’র আহ্বানে শীর্ষ ওলামাদের মতবিনিময় সভা আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 08:36 সকাল
•
254 বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সম্মানিত আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দা.বা. পীর সাহেব চরমোনাই‘’র আহ্বানে দেশে চলমান সংকট উত্তরণে দেশের সর্ব-মহলের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পেশাজীবীগণের সাথে মতবিনিময় সভা আজ বুধবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ারের ৩য় তলায়) অনুষ্ঠিত হবে। এতে ইসলামী সংগঠনগুলোর প্রধানগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।