বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা

মোহাম্মদ খাইরুল আমিন 02 সেপ্টেম্বর 2025, 10:37 দুপুর 200 বার পঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা

সাভার, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

 

আজ সোমবার দিনব্যাপী সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়ন মো. খোরশেদ আলমের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

সাভার পৌরসভার শতাধিক অসহায় অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন খোরশেদ আলম।