বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

অনলাইন নিউজ পোর্টাল 09 নভেম্বর 2021, 10:11 দুপুর 267 বার পঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ,মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পূর্বাভাসে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা বলা হয়, এ সময় রাতের তাপমাত্রা বাড়তে পারে।  গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা দিয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত রোববার সন্দীপে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।