বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সারাদেশে ঘুর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 21 মে 2020, 04:21 দুপুর 965 বার পঠিত
সারাদেশে ঘুর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু

এখন পর্যন্ত অতি প্রবল ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন এক কর্মকর্তা বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব পেতে একটু সময় লাগবে। সব জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে তারা পূর্ণাঙ্গ তথ্য জানাবেন।