বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারাবিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

অনলাইন নিউজ পোর্টাল 04 সেপ্টেম্বর 2021, 09:46 সকাল 225 বার পঠিত
সারাবিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

 সারাবিশ্বে কোরোনায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ লাখ ৫২ হাজারের বেশি মানুষ।  আর শনাক্ত হয়েছেন প্রায় ২২ কোটি।

আজ শনিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে ,বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৭৪৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৫ লাখ ৫২ হাজার ৪৭৭ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ছয় লাখ ৪৭ হাজার ৫৭৩ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৯ হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫৪০ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৬৪১ ডোজ।