বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৪০ হাজার

অনলাইন নিউজ পোর্টাল 02 আগস্ট 2021, 10:18 দুপুর 231 বার পঠিত
সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৪০ হাজার

সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জনের। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৪৮ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪০ হাজারের বেশি মানুষের। আজ সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯০ লাখের বেশি মানুষের। করোনা থেকে সেরে উঠেছেন ১৭ কোটি ৯৬ লাখের বেশি মানুষ।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। এই মরণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জনের।