বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শান্তিরক্ষা মিশনে ১৯০০ নারী পাঠিয়েছে বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল 07 ফেব্রুয়ারি 2021, 07:42 বিকাল 788 বার পঠিত
শান্তিরক্ষা মিশনে ১৯০০ নারী পাঠিয়েছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী সদস্যরা পথিকৃৎ। এ মিশনে এক হাজার ৯০০ নারী সদস্যকে পাঠিয়েছে বাংলাদেশ।

রোববার এক ওয়েবিনারে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজ্যুলেশন ১৩২৫ এর ২০ বছর উদযাপন: নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রমুখ বক্তব্য দেন।

ড. মোমেন জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অনেক কঠিন ক্ষেত্রেও বাংলাদেশের নারীরা কাজ করছেন। বর্তমানে ১৩৯ জন নারী সামরিক কর্মকর্তা ও ১৮৩ জন নারী পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল কর্মকর্তা হিসেবেও বাংলাদেশের নারীরা নিয়োজিত। বর্তমানে দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশন (ইউএনএমআইএসএস) ও ইউএনএসওএম’য়ে ৪ জন নারী বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।