মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা: রাবির জিয়া হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি

মোহাম্মদ খাইরুল আমিন • 06 অক্টোবর 2026, 08:01 সকাল • 4 বার পঠিত
সাংবাদিকদের ওপর হামলা: রাবির জিয়া হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী বৃহস্পতিবার প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার রাত দেড়টার দিকে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এসব সিদ্ধান্ত জানান।

উপাচার্য বলেন, “আমরা ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট পাব, এটাই আশা। এরপর প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে শাস্তির বিধান আছে, তা নিশ্চিত করা হবে।

“এরপর পরবর্তী তদন্তের জন্য সিন্ডিকেট সভা ডেকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটার ওপর আস্থা রাখুন।”