বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাইবার পুলিশ সেন্টারে দিনে ৮০০ অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল 26 ডিসেম্বর 2020, 11:10 দুপুর 267 বার পঠিত
সাইবার পুলিশ সেন্টারে দিনে ৮০০ অভিযোগ

বাড়ছে ডিজিটাল মাধ্যমের ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) দিনে জমা পড়ছে প্রায় ৮০০ অভিযোগ।

প্রতারণা, হুমকি, হ্যাকিং, পর্নোগ্রাফি, শারীরিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে দিয়ে টাকা আদায়- এমন নানা অভিযোগ আসছে মিনিটে মিনিটে। সাইবার পুলিশ সেন্টারের সংশ্লিষ্টরা বলছেন, প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগই আসছে সবচেয়ে বেশি। সাইবার ক্রাইমে সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা। অনলাইনে প্রায়ই নানা হয়রানির মুখে পড়ছেন তারা।

ভুক্তভোগীরা সাইবার পুলিশ সেন্টারের ইমেইলে, ফেসবুকে অথবা ইমোতে ফোন করে অভিযোগগুলো দিচ্ছেন।

এরপর সাইবার পুলিশ সেন্টারের গোয়েন্দা শাখা বিষয়গুলো মাঠ পর্যায়ে তদন্ত করে। এ বিষয়ে সিআইডির এসপি (সাইবার ইনটেলিজেন্স) মো. রেজাউল মাসুদ জানান, ‘বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়ে থাকে।’

সাইবার পুলিশ সেন্টার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের আবির নামে এক ব্যক্তি সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ করেছেন যে, একটি এমএলএম কোম্পানি তার কাছে পণ্য বিক্রি করার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত ৩ মাস আগে ওই কোম্পানিটি মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় একটি অফিস খোলে। তারা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যান। বিষয়টি তদন্ত করছে সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তারা।