শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ আটক ১
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 আগস্ট 2022, 09:28 সকাল
•
229 বার পঠিত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ চুনতির মিজানুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে।
আজ(৪ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা শাহ্ আমানত বিমানবন্দর সার্কেল মদ, সিগারেট এবং ১ কেজি স্বর্ণসহ তাকে আটক করে।
এদিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির মিজানুর রহমান নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।