সাগরে জেলে বহরে হামলা, জাল ও মাছ লুট
অনলাইন নিউজ পোর্টাল
•
05 মে 2021, 03:05 দুপুর
•
268 বার পঠিত
পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় গভীর সমুদ্রে মাছ ধরা এফভি সালমান ৩ নামে একটি ট্রলিং জাহাজের (ফিশিং ভেসেল) জেলেরা। এতে ১৬ জেলেকে আহত করে অন্তত ৫ লাখ টাকার জাল, ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায়।
গভীর সমুদ্র থেকে এসে বৃহস্পতিবার (৫ মে) দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসে এফবি মা-বাবার ট্রলারের মালিক ও মাঝি ফিরোজ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।