শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যার্বতনে পাশে থাকবে জার্মানি

অনলাইন নিউজ পোর্টাল 24 সেপ্টেম্বর 2021, 06:28 সকাল 269 বার পঠিত
রোহিঙ্গা প্রত্যার্বতনে পাশে থাকবে জার্মানি

বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নিজ জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা জানিয়েছে জার্মান সরকারের প্রতিনিধি। বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম টোস্টার গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে দেখা করে একথা জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে বলে মনে করে জার্মান সরকার। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটি। এই সমস্যা সমাধানে তারা সবসময় বাংলাদেশ সরকারের পাশে থেকে বিশ্ব স¤প্রদায়ের জনমত আদায়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বলেও জানান তিনি।