বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রেস্টুরেন্টে খেতে লাগবে টিকা কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 03 জানুয়ারী 2022, 09:46 রাত 231 বার পঠিত
রেস্টুরেন্টে খেতে লাগবে টিকা কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

টিকা কার্ড ছাড়া কোনো রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এর আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন।