বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রায়পুরায় বাস-মাইক্রো সংঘর্ষে চালকসহ ৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 17 মার্চ 2022, 09:29 সকাল 223 বার পঠিত
রায়পুরায়  বাস-মাইক্রো সংঘর্ষে চালকসহ ৩ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩  জনের  মৃত্যু হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হন।

তবে ভৈরব হাইওয়ে থানার এসআই খালেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। একইসঙ্গে বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।